টয়োটার চেয়ারম্যান আবার নির্বাচিত হলেন আকিও টয়োডা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৫, | ১০:৩২:০৫ |

টয়োটা মোটরে আবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আকিও টয়োডা। বিশ্বের শীর্ষ বিক্রিত গাড়ি উৎপাদক টয়োটার প্রাক্তন প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা সাকিচি টয়োডার নাতি আকিও টয়োডা। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় তাঁকে আবার নির্বাচিত করা হয়। গত তিন বছরের মধ্যে এবারই প্রথম অনেক বিনিয়োগকারী তাঁর বিরোধিতা করেননি। তিনি গত বছর ৭২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

আকিও টয়োডা সর্বশেষ ৩ হাজার ৩০০ কোটি ডলার দিয়ে আরেকটি প্রতিষ্ঠান অধিগ্রহণের জন্য প্রশ্নের মুখে পড়েন। অনেক বিনিয়োগকারী এরই মধ্যে টয়োটা মোটরের টয়োটা ইন্ডাস্ট্রিজকে ৩ হাজার ৩০০ কোটি ডলার দিয়ে কেনার বিষয়ে প্রশ্ন তুলেছেন। বিদেশি বিনিয়োগকারীদের আপত্তি রয়েছে এই অধিগ্রহণে। টয়োটা মোটরের শেয়ারহোল্ডার আকিহিরো হোরিউচি বলেন, ‘টয়োটা ইন্ডাস্ট্রিজ সম্পর্কে এরই মধ্যে সংবাদমাধ্যমে অনেক কিছু প্রকাশিত হয়েছে। আমার মনে হয়, অনেক শেয়ারহোল্ডার মনে করেছিলেন, তাঁরা অনেক কিছু জানেন। টয়োটা মোটর জাপানের সেরা কোম্পানি, আর আমি মনে করি, এটি আরও বৃদ্ধি পাবে।’

টয়োটা ইন্ডাস্ট্রিজ আগে টয়োডা অটোমেটিক লুম ওয়ার্কস নামে যাত্রা শুরু করে। ১৯২৬ সালে শুরু হওয়া এই প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় তাঁত তৈরির জন্য প্রতিষ্ঠা করা হয়। সেই প্রতিষ্ঠানে একটি অটোমোটিভ বিভাগ স্থাপন করা হয়, যা পরে টয়োটা মোটর নামে পরিচিতি লাভ করে। টয়োটা মোটর একটি জটিল চুক্তির মাধ্যমে ফর্কলিফট–নির্মাতা টয়োটা ইন্ডাস্ট্রিজকে অধিগ্রহণ করার চেষ্টা করছে। চেয়ারম্যান টয়োডা তাঁর নিজস্ব অর্থের ১০০ কোটি ইয়েন সেখানে বিনিয়োগ করবেন বলে জানা গেছে।

জাপানের সবচেয়ে শক্তিশালী করপোরেট গ্রুপের পুনর্গঠনের জন্য এমন অধিগ্রহণ করা হবে বলে জানা গেছে। এই পরিপ্রেক্ষিতে বিদেশি শেয়ারহোল্ডাররা প্রতিষ্ঠানের অন্তর্নিহিত মূল্য অবমূল্যায়িত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। গ্রুপের ওপর প্রতিষ্ঠাতা পরিবারের নিয়ন্ত্রণ শক্তিশালী হচ্ছে বলে তাঁরা মনে করছেন। টয়োটা মোটরের ভাষ্যে, নতুন এই অধিগ্রহণ টয়োটা ইন্ডাস্ট্রিজকে স্বল্পমেয়াদি মুনাফার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সুযোগ দেবে। পুরো কোম্পানির মধ্যে গতিশীলতা বাড়বে।

কয়েক বছর ধরে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে আকিও টয়োডার অবস্থান বেশ নড়বড়ে দেখা যাচ্ছে। চেয়ারম্যানের ওপর সাম্প্রতিক বছরে শেয়ারহোল্ডারদের সমর্থন হ্রাস দেখা যায়। আকিও টয়োডা সমর্থন হ্রাসের কারণে তাঁর অবস্থান ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করেন।

- রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...