✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফেসবুকে থাকছে না ভিডিও! যা থাকছে মেটার নতুন সিদ্ধান্তে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৮, | ১২:০০:৪৩ |

ভিডিও কনটেন্টে পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। পূর্বের আলাদা ভিডিওর পরিবর্তে সব কন্টেন্টই রিলস ফরম্যাটে যুক্ত হবে।

এর ফলে আগের মতো ফেসবুকে ভিডিও কন্টেন্টগুলো পাওয়া যাবে রিলসে। এ ছাড়া, রিলে ৯০ সেকেন্ড দৈর্ঘ্যের যে সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মেটা। এর ফলে এখন থেকে আরো দীর্ঘ সময়ের ভিডিও রিল আকারে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।

ফেসবুকে এই পরিবর্তনের পেছনে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সাম্প্রতিক সময়ের মন্তব্যের প্রতিফলন লক্ষ্য করা যায়। তিনি জানিয়েছিলেন, ফেসবুককে আগের চেয়ে অনেক বেশি ‘সাংস্কৃতিকভাবে প্রভাবশালী’ করতে চান এবং আগের সেই ‘ক্ল্যাসিক’ ফেসবুকে ফিরে যেতে চান।

এ পরিবর্তনের ঘোষণা দিয়ে সম্প্রতি এক ব্লগ পোস্টে মেটা জানায়, ফেসবুকের ‘ভিডিও’ ট্যাবের নাম পরিবর্তন করে ‘রিলস’ রাখা হবে।

তবে এতে ভিডিওর বিষয়বস্তু বা দৈর্ঘ্য অনুযায়ী যেসব ভিডিও সুপারিশ করা হয়, তাতে কোনো পরিবর্তন হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..