বাংলাদেশসহ ১২ দেশে ভেন্টিলেটর পাঠালেন পোপ ফ্রান্সিস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২৮, | ১২:৩৫:৩১ |

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে বাংলাদেশসহ উন্নয়নশীল ১২টি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার ভ্যাটিকানের অফিস অব পাপাল চ্যারিটিস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় ধর্মীয় প্রতিনিধি কিংবা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে ওই দেশগুলোতে ৩৫টি ভেন্টিলেটর পাঠানো হয়েছে।

ক্যাথলিক নিউজ এজেন্সির (সিএনএ) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, পোপের দেওয়া ৩৫টি ভেন্টিলেটরের মধ্যে ব্রাজিল, ভেনিজুয়েলা ও হাইতি পেয়েছে চারটি করে। এছাড়া বাংলাদেশ, মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, ইকুয়েডর, ক্যামেরুন, জিম্বাবুয়ে, ইউক্রেন ও ডমিনিকান রিপাবলিকেও পাঠানো হয়েছে এ সহায়তা।

স্থানীয় অ্যাপোস্টোলিক নানসিও (ধর্মীয় সংস্থার প্রতিনিধি) বা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে এসব ভেন্টিলেটর পৌঁছে দেওয়া হয়েছে। তবে ব্রাজিল, ভেনিজুয়েলা ও হাইতি বাদে বাকি দেশগুলোতে কী সংখ্যক ভেন্টিলেটর পাঠানো হয়েছে তা উল্লেখ করা হয়নি। ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস করোনা মহামারিতে আক্রান্ত দেশগুলোর প্রতি তার সহমর্মিতা প্রকাশ করেছেন; বিশেষ করে যেসব দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বেশি সংকটের মুখে রয়েছে। এর আগেও বেশ কয়েকটি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছিলেন পোপ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...