✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গুরুতর অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৫, | ০৯:০০:৫৪ |
ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে গুগলের বিরুদ্ধে মামলা করেছে রোলিং স্টোন, বিলবোর্ড ও ভ্যারাইটির মালিক পেনস্কে মিডিয়া করপোরেশন। অভিযোগে বলা হয়েছে, গুগল তাদের সংবাদ সামগ্রী অনুমতি ছাড়া ব্যবহার করে “এআই ওভারভিউ” নামের স্বয়ংক্রিয় সংক্ষিপ্তসার তৈরি করছে এবং তা সার্চ ফলাফলের শীর্ষে দেখাচ্ছে।
পেনস্কে মিডিয়ার দাবি, সার্চ ইঞ্জিনের দুনিয়ায় প্রায় ৯০ শতাংশ দখলে রাখা গুগল তাদের কনটেন্ট বিনা অনুমতিতে এআই সংক্ষিপ্তসারে ব্যবহার করছে। এর ফলে প্রকাশকরা বাধ্য হচ্ছেন নিজেদের সংবাদ গুগলের এআই সার্ভিসে ব্যবহারের অনুমতি দিতে। নইলে গুগলকে ওই কনটেন্ট ব্যবহারের জন্য অর্থ প্রদান করতে হতো।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে গুগলে পেনস্কে মিডিয়ার ওয়েবসাইটের প্রায় ২০ শতাংশ সার্চ রেজাল্টে এআই ওভারভিউ দেখা যাচ্ছে। এ হার বাড়ার সম্ভাবনা থাকায় ২০২৪ সালের শেষের তুলনায় প্রতিষ্ঠানটির অ্যাফিলিয়েট আয় এক-তৃতীয়াংশেরও বেশি কমে গেছে।
গুগল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির মুখপাত্রের বক্তব্য, এআই ওভারভিউ ব্যবহারকারীদের জন্য সার্চকে আরও কার্যকর করে তোলে এবং নতুন কনটেন্ট আবিষ্কারের সুযোগ বাড়ায়। তাই এ ধরনের অভিযোগকে গুগল অযৌক্তিক বলে মনে করছে এবং আদালতে আত্মপক্ষ সমর্থনের ঘোষণা দিয়েছে।
 
ডিজিটাল কনটেন্ট ব্যবহারে প্রকাশকদের অধিকার রক্ষার প্রশ্নে এটি গুগলের বিরুদ্ধে সাম্প্রতিকতম আইনি লড়াই। চলতি বছরের শুরুতে অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান চেগও একই ধরনের অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা করেছিল, যেখানে বলা হয়েছিল এআই সংক্ষিপ্তসার মূল কনটেন্টের চাহিদা কমিয়ে দিচ্ছে এবং প্রকাশকদের প্রতিযোগিতা সীমিত করছে।
সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..