✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

খেলা হলো ১৩ ওভার, সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১১, | ০৯:০৭:১৭ |

দফায় দফায় বৃষ্টি বাগড়া দেয়ায় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের নিষ্পত্তি হয়েছে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে। ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি আইনে প্রোটিয়াদের দেয়া ৬৭ রানের টার্গেটে ৫৪ রানে থামে ইংলিশদের ইনিংস।

কার্ডিফে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ২ ঘন্টা পর শুরু হয় ম্যাচ। ২০ ওভারের পরিবর্তে প্রতি ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে ৯ ওভার ৫ বলে। টসে হেরে ব্যাট করতে নেমে তিনটি বিশোর্ধ্ব ইনিংসে ৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৯৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এরপর বৃষ্টির কারণে থেমে যায় ম্যাচ।

 

ডিএলএস পদ্ধতিতে ম্যাচ গড়ায় ৫ ওভারে। জয়ের জন্য ইংলিশদের সামনে টার্গেট দাঁড়ায় ৬৯ রানের। জবাবে জস বাটলারের ১১ বলে ২৫ রানের পরও ৫ উইকেট হারিয়ে ৫৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

প্রোটিয়াদের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন কাগিসো রাবাদা ও করবিন বস।

ডিএলএস নিয়মে ১৪ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল এইডেন মার্করামের দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..