সুপ্রিম কোর্ট আইনজীবীদের চিকিৎসায় ৩ হাসপাতাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১৮, | ১৪:৩৮:০৩ |

করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসায় সুবিধা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনটি হাসপাতালকে অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল তিনটি হলো- ফ্যামিলি হাসপাতাল, আনোয়ার খান মডার্ণ হাসপাতাল ও উত্তরাস্থ ইস্ট-ওয়েস্ট হাসপাতাল।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. মো আমিনুল হাসান আজ বৃহস্পতিবার ওই তিন হাসপাতালকে চিঠি দিয়েছেন।

এই চিঠির একটি অনুলিপি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে পাঠানো হয়েছে। আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালের ব্যবস্থা করতে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের এক আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর এ ব্যবস্থা করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে অনেকেই এবং তাদের পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তাদের অনেকেই বিভিন্ন হাসপাতালে সময়মত ভর্তি ও চিকিৎসা নিতে পারছেন না। এমতবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে বিষয়টির গুরুত্ব বিবেচনায় সদস্য ও তাদের পরিবারের সদস্যদেরকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও উত্তরাস্থ জাপান ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসা সুবিধা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা তিনটি বিশেষায়িত হাসপাতাল, হলি ফ্যামিলি হাসপাতাল, আনোয়ার খান মডার্ণ হাসপাতাল ও উত্তরাস্থ ইস্ট-ওয়েস্ট হাসপাতালে করোনা চিকিৎসার সুযোগ পেলেন। হাসপাতালগুলোর মধ্যে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা সম্পুর্ণ ফ্রি।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে স্থাপিত বুথ থেকে প্রতিদিন সাতজন আইনজীবী করোনা টেস্টেরও সুযোগ পাচ্ছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...