‘করোনা মোকাবিলায় বাজেটে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ চাই’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৮, | ১১:২১:৫৫ |

করোনা পরিস্থিতি উত্তোরণে স্বাস্থ্য খাতের জন্য আগামী বাজাটে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত।

ড. আবুল বারকাত বলেন, গ্রাম পর্যায়সহ দেশের ৮২ ভাগ মানুষের কাছে করোনার সেবা পৌঁছায়নি। দায়সারা কাজ হয়েছে। এ মুহূর্তে প্রয়োজন ছিল শক্তিশালী স্বাস্থ্য সেবা। কিন্তু আমাদের স্বাস্থ্য সেবা খাত অত্যন্ত নাজুক। তাই এ পরিস্থিতি থেকে উত্তোরণে স্বাস্থ্য খাতের জন্য আগামী ২০২০-২১ অর্থবছরের বাজাটে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানান আবুল বারকাত।

সোমবার ‘করোনার মহাবিপর্যয় থেকে মুক্তি ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে ২০২০-২১ অর্থবছরের জন্য বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা’ শীর্ষক অনলাইন সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন আহমেদসহ সংগঠনের সদস্যরা। সংবাদ সম্মেলনের শুরুতেই করোনায় মৃত্যুবরণকারীদের প্রতি শোক জানানো হয়।

ড. বারকাত বলেন, করোনায় বাংলাদেশসহ সারাবিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনা দেশের মানুষের জীবন ও জীবিকাকে ব্যাহত করেছে।

কর্মহীনতা ও দারিদ্রতা বেড়েছে। তাই আগামী বাজেট হবে করোনা থেকে মুক্তির বাজেট। দেশের আয় ও সম্পদ বৈষম্য দূর করতে হবে।

আইএমএফের মতে, করোনায় বিশ্বের ৫০ ভাগ মানুষ জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে উল্লেখ করে তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরের সংকোচনমূলক বাজেট চাই না, চাই সম্প্রসারণমূলক বাজেট।

আগামী পাঁচ বছরের বাজেটেও সমাজ থেকে আয়, সমাজ, স্বাস্থ্য এবং শিক্ষা বৈষম্য দূর করতে হবে বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...