✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাকিবকে টপকে টি-টোয়েন্টির দীর্ঘতম ক্যারিয়ার এখন উইলিয়ামসের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৪, | ১০:৩৫:২২ |

সাকিব আল হাসানকে ছাড়িয়ে দীর্ঘতম টি-টোয়েন্টি ক্যারিয়ারের মালিক এখন শন উইলিয়ামস। ২০০৬ সালে অভিষেক হয়েছিল ৩৮ বছর বয়সী জিম্বাবুইয়ান অলরাউন্ডারের।

বুধবার (৩ সেপ্টেম্বর) হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলে জিম্বাবুয়ে। এ ম্যাচ দিয়েই অবসর ভেঙে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার উইলিয়ামস।

 

দলে ফিরেই সাকিবের দীর্ঘতম টি-টোয়েন্টি ক্যারিয়ারের রেকর্ডটি ভাঙ্গেন তিনি। অভিষেক হওয়ার পর থেকে ১৮ বছর ২৭৯ দিন পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট খেলে যাচ্ছেন এই রোডেশিয়ান অলরাউন্ডার। অপরদিকে, ১৭ বছর ২০৯ দিন ধরে টি-টোয়েন্টি খেলে দীর্ঘতম ক্যারিয়ারের তালিকায় এখন দ্বিতীয় স্থানে আছেন সাকিব।

মজার ব্যাপার হলো, সাকিব আল হাসান ও শন উইলিয়ামসের একই দিনে একই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যাত্রা শুরু হয়েছিল— ২৮ নভেম্বর ২০০৬, খুলনায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..