✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুবিধা বাতিলের সুপারিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৫, | ০৯:৫৪:৫৪ |

কর্মকর্তাদের মধ্যে বৈষম্য ও সরকারের খরচ কমাতে উপসচিব থেকে ওপরের স্তরের কর্মকর্তাদের জন্য সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুবিধা বাতিলের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, সচিবালয়ের উপসচিবদের গাড়ি কেনার জন্য ঋণ এবং গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা দেওয়া ব্যবস্থা রয়েছে। এ সুযোগ সচিবালয়ের বাইরে অন্য সার্ভিসের কর্মকর্তাদের জন্য নেই। এ ব্যবস্থা বাতিলের জন্য সুপারিশ করা হলো।

এই ব্যবস্থা বাতিল করলে কর্মকর্তাদের মধ্যে বৈষম্য দূর হবে এবং সরকারের খরচও কমবে বলে মত দিয়েছে সংস্কার কমিশন।

বর্তমানে উপসচিব পদে তিন বছর চাকরির পর কর্মকর্তারা সর্বোচ্চ ৩০ লাখ টাকা সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কিনতে পারেন। গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৫০ হাজার করে টাকাও পান তারা।

উপসচিবের বাইরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্যও এই সুযোগ রাখা হয়েছে।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..