✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দারুণ ইনিংসে খুলনাকে জয় পাইয়ে দিলেন মিরাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০১, | ০৯:৫৬:৫৩ |

ঢাকা ক্যাপিটালসের হয়ে একাই লড়লেন তানজিদ হাসান তামিম। কিন্তু বাকিদের ব্যর্থতার কারণে ভালো সংগ্রহ পায়নি তারা। জবাব দিতে নেমে টিকে থাকলেন মেহেদী হাসান মিরাজ। দারুণ এক ইনিংসে খুলনা টাইগার্সকে এনে দিলেন জয়। নিয়ে গেলেন প্লে অফে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪১তম ম্যাচে শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে ঢাকা। যা ১৯ বল হাতে রেখেই তাড়া করে ফেলে খুলনা।

আগে ব্যাট করতে নামা ঢাকা ক্যাপিটালস শুরুটা করে ভালোই। তানজিদ ও লিটন দাসের উদ্বেধনী জুটি থেকে আসে ২৯ রান। তৃতীয় ওভারে লিটনকে ১০ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিরাজ। একপ্রান্ত সামলে লড়তে থাকেন তানজিদ। ২৮ বলে পঞ্চাশ ছুঁয়ে সংগ্রহ বাড়াতে থাকেন তিনি। এর মধ্যে বিদায় নেন হাবিবুর রহমান ও ফরমানুল্লাহ।

পাঁচে নেমে কিছুক্ষণ লড়াই করেন সাব্বির রহমান। এর মধ্যে ৩৭ বলে ১ চার ও ৭ ছক্কায় ৫৮ রান করে বিদায় নেন তানজিদ। কিছুক্ষণ পর বিদায় নেন সাব্বিরও। ২০ রান আসে তার ব্যাট থেকে। বাকি সময়ে কেউ দাঁড়াতে পারেননি ঠিকঠাক। দ্রুত উইকেট হারাতে থাকা ঢাকা খুব বেশি রানও করতে পারেনি।

খুলনার পক্ষে দুটি করে উইকেট নেন উইলিয়াম বোসিস্তো ও হাসান মাহমুদ। বাকি সব বোলার নেন একটি করে উইকেট। রান তাড়ায় নেমে প্রথম ওভারেই উইকেট বিলিয়ে দেন খুলনার ওপনার নাঈম শেখ। শূন্য রানে বিদায় নেন তিনে নামা আফিফ হোসেনও। এরপর মিরাজকে সঙ্গ দেন অ্যালেক্স রস। তৃতীয় উইকেটে তারা ৬৮ রানের জুটি গড়েন। ৩৩ বলে পঞ্চাশ পূর্ণ করে মিরাজ এগোতে থাকলেও ২২ রান করে ফেরেন রস। বাকিটা অবশ্য সম্পন্ন করে ফেলেন মিরাজ।

৫৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন মিরাজ। ৪ বলে ৬ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নওয়াজ। এর আগে ২০ বলে ১৮ রান করেন উইলিয়াম বোসিস্তো। ঢাকার হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।

১২ ম্যাচে ৬ জয় ও সমান হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে থেকে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে পাঁচে নেমে গেছে চিটাগং কিংস। আর ৬ পয়েন্ট নিয়ে এরপরেই ঢাকা। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে সিলেট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..