সর্বশেষ :

সাত দাবিতে `এক ঘণ্টার কর্মসূচি’ ব্যাটারিচালিত রিকশাচালকদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-৩০, | ০৯:১১:০৫ |

সাত দফা দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলে। সকালে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের ফুটপাতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

তারা ব্যাটারিচালিত যানবাহনের জন্য ‘থ্রি–হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪’ সহ আট দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নের দাবি জানান। ব্যাটারিচালিত যানবাহনের জন্য ‘থ্রি–হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪’ চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করার দাবিও জানান।

পরিষদের অন্য দাবিগুলো হলো ১. ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দিতে হবে।

২. কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন করতে হবে। চালক-মেকানিক-মালিকসহ ৬০ লাখ এবং তাদের ওপর নির্ভরশীল আড়াই কোটি মানুষের জীবন-জীবিকা রক্ষায় ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না।

৩. ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশাসহ আহত শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৪. বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে বৈদ্যুতিক বা ব্যাটারিচালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করতে হবে।

৫. প্রতিটি সড়ক-মহাসড়কে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত, স্বল্প গতির ও লোকাল যানবাহনের সার্ভিস রোড বা বাই লেন নির্মাণ করে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসন করতে হবে। সারা দেশে রিকশা, ইজিবাইক জব্দ বন্ধ করতে হবে।

৬. চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। সড়কে চাঁদাবাজি, হয়রানি, ব্যাটারি ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছিনতাই চক্রের হোতাদের গ্রেপ্তার ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৭. সব শ্রমিকের জন্য পেনশন ও বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেন, সরকার আশ্বাস দিয়েছে আগামী দু-একটি বৈঠকের পর তাদের আট দফা দাবির বাস্তবায়ন করা হবে। দাবি আদায়ে আগামী ২৭ ফেব্রুয়ারি চালকেরা তাদের পরিবার–পরিজন নিয়ে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি নেবেন। এর মধ্যে সরকার দাবি পূরণ না করলে সারা দেশের রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকেরা ঢাকায় মহাসমাবেশ করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...