✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিনা সুদে ৬ হাজার কোটির বেশি ঋণ পেলো বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-৩০, | ১০:২২:৫৩ |

চলমান করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশের জন্য ৭৩ কোটি ২০ লাখ ডলারের ঋণ অনুমোদন দিয়েছে দাতা সংস্থা আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (বিনিময় হার ৮৫ টাকা ধরে) ছয় হাজার ২২২ কোটি টাকা। প্রাপ্ত এই ঋণের বিপরীতে কোনো সুদ গুণতে হবে না। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে পাওয়া ঋণের মধ্যে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ সহায়তা।

এর আগে, এডিবি ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিয়েছে, যা ইতিমধ্যেই সরকারের কোষাগারে জমা হয়েছে।

গতকাল শুক্রবার (২৯ মে) আইএমএফের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই ঋণ অনুমোদনের কথা বলা হয়েছে। বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষাসহ সামাজিক নিরাপত্তা আরো জোরদার এবং অর্থনীতিকে সঠিক পথে রাখতে যে প্রণোদনা কর্মসূচি নিয়েছে তা বাস্তবায়নে এই ঋণের অর্থ ব্যয় করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, করোনা পরবর্তী অর্থনীতি গতিশীল রাখতে রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সংস্কার আনার চ্যালেঞ্জগুলো রয়েছে, যা বিনিয়োগ বাড়ানোর পূর্বশর্ত বলছে আইএমএফ।

সংস্থাটি বলেছে, এসব বিষয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে কি না, তা ঘনিষ্ঠভাবে নজর রাখা হবে এবং ভবিষ্যতে সহায়তা আরো বাড়ানো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..