✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আদালত ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার ফুলকোর্ট সভা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৮, | ০৯:৫৮:৪৮ |

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতে সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে ৩০ মে। এ অবস্থায় আদালতে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হবে কি না, কিংবা ছুটি বাড়ানো না হলে সংক্রমণ এড়িয়ে কিভাবে আদালত কার্যক্রম পরিচালনা করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ডাকা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে শনিবার বিকেল ৩টায় এই বৈঠক বসছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ২৪ মার্চ এক আদেশে দেশের সকল আদালতে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনা করা হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটি সাথে মিলিয়ে এই ছুটি ঘোষণা করা হয়েছিল। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সাধারণ ছুটি কয়েকদফা বাড়িয়েছে। সর্বশেষ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ অবস্থায় সুপ্রিম কোর্ট প্রশাসনও সরকারের সঙ্গে তালমিলিয়ে আদালতের ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ায়। এরইমধ্যে সরকার সাধারণ ছুটির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় আদালতে ছুটি বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডাকা হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..