✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্যক্তিগত গাড়ির দখলে ঢাকার ৮৮ শতাংশ সড়ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৮, | ১১:২১:১২ |

রাজধানীর নিউমার্কেট সড়ক; যেখানে বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। পাশাপাশি চলাচল করে বাস, লেগুনা ও রিকশাও। আবার বিজয় সরণি থেকে ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে শাহবাগ, অন্যদিকে মালিবাগ থেকে মগবাজার, নিউ ইস্কাটন হয়ে বাংলামোটর পর্যন্ত সড়কজুড়েই দেখা যায় ব্যক্তিগত গাড়ির বহর। তবে শুধু এসব সড়কই নয়, উত্তরা, মিরপুর, গুলশান, বনানী-বারিধারা-সব সড়কের চিত্র একই।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) এক সমীক্ষায় দেখা গেছে, ঢাকার সড়কের ৮৮ শতাংশ ব্যবহার করে জনসংখ্যার মাত্র ৪ ভাগ মানুষ। অর্থাৎ ৯৬ শতাংশ মানুষের জন্য সড়ক রয়েছে ১২ শতাংশ।

গবেষকরা বলছেন, ব্যক্তিগত গাড়ি বেড়ে যাওয়ায় যানজটের কারণে দিনে প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) তথ্যমতে, ১৫ বছরে ঢাকায় নিবন্ধিত হয়েছে ২১ লাখ ৫৪ হাজার ৪৬টি যানবাহন। এর মধ্যে বাস, হিউম্যান হলার ও টেম্পু ৪৮ হাজার ৩৫৪টি। মোটরসাইকেল ১১ লাখ ৫৬ হাজার ও প্রাইভেট কার ৩ লাখ ৪৫ হাজার ৮৫০টি। অর্থাৎ ১৫ বছরে ব্যক্তিগত গাড়ি নিবন্ধিত হয়েছে ১৫ লাখ ১ হাজার ৯৭৬টি।

ড্যাপের হিসাব বলছে, রাজধানীতে চলাচলকারী যানবাহনের মাত্র ৪ শতাংশ গণপরিবহন। বাকিগুলো ব্যক্তিগত।

ড্যাপের ডেপুটি টিম লিডার খন্দকার নিয়াজ রহমান বলেন, ‘প্রাইভেট গাড়িগুলো যখন ঢাকার রাস্তায় চলতে থাকে তখন সে সড়কের ৮৮ শতাংশ দখল করে রাখে। এই যে একটা অন্যায় ব্যবস্থা, এ জন্যই ঢাকায় ট্রাফিক জ্যাম হয়েছে। আর কিছুর জন্য হয়নি। ঢাকায় কোনো ম্যানেজমেন্ট নেই, সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে মানুষের প্রতি জাস্টিস করা হয় না।’

বিশেষজ্ঞরা বলছেন, যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি নির্দিষ্ট করে নিবন্ধন নিয়ন্ত্রণ করতে হবে।

ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. আদিল মোহাম্মদ খান বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে ব্যবসায়ীরা আমাদের পলিসি নিয়ন্ত্রণ করে। যার ফলে ব্যক্তিগত গাড়ি যাতে করে বাড়ে সেটার সঙ্গে সম্পর্কিত এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার এগুলো বাড়ছে। বিপরীতে সরকার যখন নিয়ন্ত্রণের কথা বলে তখন ব্যবসায়ী পক্ষরাই আরও গাড়িকেন্দ্রিক যে ব্যবসা তা চাঙ্গা করার জন্য রাজনৈতিকভাবে একটা সমঝোতা করে।’

বুয়েটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ বলেন, ‘যানজট কমানোর জন্য ব্যক্তিগত গাড়িতে নিয়ন্ত্রণ করা দরকার। পাশাপাশি গণপরিবহনকে বাড়ানো দরকার। নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে বহু মাধ্যমভিত্তিক সমন্বিত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..