✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাসচালককে মারধর: মহাখালীতে সড়ক অবরোধ, বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৭, | ১০:৫৪:৪৭ |

একজন বাসচালককে মারধরের প্রতিবাদে ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে প্রায় ৩০ মিনিট বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা। এতে ওই পথে তীব্র যানজট দেখা দেয়।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিক থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।

মহাখালীর আমতলী সিগন্যাল এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন সার্জেট বলেন, মহাখালীতে পরিবহন শ্রমিকরা সড়ক বন্ধ করে দিয়েছে। এজন্য ওই দিকে গাড়ি যেতে পারছে না।

মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবদুল মালেক বলেন, “মহাখালী সিগন্যালে ময়মনসিংহের হালুয়াহাট আলম এশিয়া পরিবহনের বাসচালককে মারধর করেছেন একজন ট্রাফিক সার্জেন্ট। ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকরা।

মারধরের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনের সহকারী কমিশনার জুনায়েদ জাহিদী বলেন, একজন চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। ওই চালক সড়কে বাস রেখে যাত্রী উঠাচ্ছিল, এতে অন্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ট্রাফিক সার্জেন্ট মামলা দেন।

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, পুলিশের সঙ্গে শ্রমিকদের একটু ঝামেলা হয়েছিল। তাই তারা রাস্তা বন্ধ করে দেয়। শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..