ব্যবসা ভাঙচুরে দুটি মামলা, ৪৯ জন আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৮, | ১০:৪৯:২৪ |

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়েরসহ ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘চিফ এডভাইজার জিওবি’ তে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভে সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। এসব হামলা ও ভাঙচুর জননিরাপত্তা ও আইনের শাসনের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। এখন পর্যন্ত অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আরও মামলার প্রক্রিয়া চলছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দোষীদের আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে পুলিশ গত রাতেই অভিযান পরিচালনা করেছে। এছাড়াও, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ চলাকালীন ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে যাতে সংশ্লিষ্ট আরও ব্যক্তিদের শনাক্ত করা যায়। যতক্ষণ না সহিংসতা ও ধ্বংসযজ্ঞে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয় ততক্ষণ এই অভিযান চলবে।

বিবৃতিতে‌ বলা হয়, তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য থাকা যে কাউকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাই। আমরা নিশ্চিত করতে পারি যে, যারা আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের জবাবদিহি করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...