✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জভেরেভকে গুঁড়িয়ে দারুণ প্রাপ্তি, আনন্দে তুললেন দুই হাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৬, | ১০:২৫:২৫ |

শেষ শটটি খেলেই তৃপ্তিতে চোখ বুজে গেল ইয়ানিক সিনারের। দারুণ প্রাপ্তির আনন্দ উদযাপনে দুই হাত উঁচুতে তুললেন তিনি। বুনো উল্লাস থাকল না, সাফল্যের সবটুকু যেন নীরবে উপভোগ করলেন! আধিপত্য দেখিয়ে আলেক্সান্দার জভেরেভকে গুঁড়িয়ে দিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখলেন ২৩ বছর বয়সী ইতালিয়ান তারকা।

রবিবার (২৬ জানুয়ারি) রড লেভার অ্যারেনায় আসরের পুরুষ এককের ফাইনালটি ছিল র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই খেলোয়াড়ের। সেখানে এক নম্বর বাছাই সিনারের বিপরীতে সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি দ্বিতীয় বাছাই জভেরেভ। তাকে দুই ঘণ্টা ৪২ মিনিটের লড়াইয়ে সরাসরি সেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন সিনার। ২৭ বছর বয়সী তারকা জভেরেভের বিপক্ষে তার জয় ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-৩ গেমে।

২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনের আগের আসরে রাশিয়ান দানিল মেদভেদেভকে হারিয়ে শিরোপা জিতেছিলেন সিনার। সব মিলিয়ে এটি তার তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম। গত বছর তিনি ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন আমেরিকান টেইলর ফ্রিটজকে হারিয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..