✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শাহবাগে ইবতেদায়ি শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা, জলকামান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৬, | ১০:০৫:০৪ |

জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ের এ ঘটনায় কয়েকজন মাদরাসা শিক্ষক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করছিলেন মাদরাসা শিক্ষকরা।

দুপুরে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে আগাতে চাইলে তাদের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।


এসময় আহত শিক্ষকদের রিকশায় তুলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দিকে নিয়ে যান সহকর্মীরা। অন্যদের চারুকলা অনুষদের সামনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে যাচ্ছিলেন, আমরা শাহবাগ মোড়ে তাদেরকে আটকে দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছি। তারা চারুকলার সামনে অবস্থান নিয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..