✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে এক দিনে নথিপত্রহীন পাঁচ শতাধিক অভিবাসী গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৪, | ০৯:১৫:৪৮ |

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ৫০০ জনের বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এই অভিযান চালান।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) উদ্ধৃত দিয়ে হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) পোস্টে নথিপত্রহীন এই অভিবাসীদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসের এক্স পোস্টের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার অভিযান চালিয়ে নথিপত্রহীন ৫৩৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে এই ব্যক্তিদের ধরার জন্য খোঁজ করছিল কর্তৃপক্ষ।

এক্স পোস্টে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব কাজ করছে, তার একটি ছোট নমুনা এই ঘটনা।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুসারে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামিসহ একাধিক শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

গির্জা, স্কুলের মতো যেসব স্থানে নথিপত্রহীন অভিবাসীরা আশ্রয় নিতে পারেন, সেখানে হানা দিয়ে তাঁদের গ্রেপ্তারের বিষয়ে আইসিইর কর্মকর্তাদের ট্রাম্প প্রশাসনের অনুমতি দেওয়ার দুই দিন পরে এই অভিযান চালানো হলো।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে দেশ থেকে বের করে দিতে অঙ্গীকার করেছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..