✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৫, | ০৮:৩৪:০৬ |

কেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরুদ্ধ করে রেখেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা নাগাদ মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়কে অবস্থান নেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বনানী থানার ওসি মেহেদী হাসান।

 

তিনি বলেন, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস কর্মীরা সকাল সাড়ে ১০টা নাগাদ বনানী চেয়ারম্যানবাড়ি সড়ক অবরোধ করে আউট গোয়িংয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধের ফলে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, উত্তরা থেকে আসা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মহাখালী/জাহাঙ্গীর গেটের দিক থেকে উত্তরামুখী যানবাহন আমতলী-গুলশান-১, গুলশান-২ হয়ে নতুন বাজার অথবা বনানী ২৭ নাম্বার রোড ব্যবহার করতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..