✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে টিকটক বিক্রির সময়সীমা আরো বাড়ানো হতে পারে: ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৫, | ০৭:১৯:১৪ |

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা বিক্রি করার চীনা কোম্পানি বাইটড্যান্সকে দেয়া সময়সীমা আরো বাড়ানো হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্রেতারা টিকটক কিনতে প্রস্তুত জানিয়ে সম্প্রতি এমন মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিকটকে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে হোয়াইট হাউজ।

 

এর পরদিনই বিক্রির সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দেন ট্রাম্প। ২০২৪ সালের একটি আইন অনুযায়ী চলতি বছরের ১৯ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ করার কথা ছিল টিকটকের। কিন্তু ট্রাম্প কয়েকবার সময়সীমা বাড়িয়েছেন এবং সেটি সর্বশেষ ১৭ সেপ্টেম্বর করা হয়েছিল। খবর রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..