✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা-পুলিশ মোতায়েন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৫, | ০৬:৫৫:০৫ |
‘বিতর্কিত মন্তব্য’ করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।
জানা গেছে, রোববার (২৪ আগস্ট) মধ্যরাত থেকে কয়েকজন ছাত্র-জনতা ব্যানার বিছিয়ে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন।
সোমবার (২৪ আগস্ট) সরেজমিন দেখা যায়, রাস্তায় ব্যানার বিছিয়ে বসে আছেন কয়েকজন। মাঝে মাঝে ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে স্লোগান দিচ্ছেন। পাশেই সেনা ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।
 
এক বিক্ষোভকারী বলেন, ‘বিএনপি নেতা ফজলুর রহমান আমাদের কালো শক্তি বলেছেন, রাজাকারের সন্তান বলেছেন। তিনি দাবি করেছেন, আমরা ২৪-এ শুধু অভিনয় করছি। তাই আজ আমরা তার গ্রেপ্তারের অভিনয়ও দেখাব।’
‎ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘সকালে জুলাই আন্দোলন করা কিছু লোক ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয়। আমাদের পুলিশ সদস্যরা সেখানে গিয়েছেন। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে।’
এর আগে রোববার জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেয়ার অভিযোগে বিএনপি থেকে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..