✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশের প্রস্তাবিত মূল্যে ব্যান্ডউইথ যাচ্ছে ভুটানে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-২১, | ১৯:২৩:৪৫ |

বাংলাদেশের দেওয়া প্রস্তাবিত মূল্যে ব্যান্ডউইথ আমদানি করতে সম্মতি দিয়েছে দক্ষিণ এশিয়ার ল্যান্ড-লক দেশ ভুটান। শিগগিরই চুক্তি সম্পাদন করে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করতে চায় দেশটি।

জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং সর্বশেষ বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাছে ব্যান্ডউইথ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সে সময় তারা কম দামে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নেওয়ার আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ভুটানকে একটি মূল্য অফার করে। ভুটান অতি সম্প্রতি সেই দামে সম্মতি দিয়ে বাংলাদেশকে জানিয়েছে, তারা ওই দামেই ব্যান্ডউইথ নিতে আগ্রহী।

এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার (২০ এপ্রিল) তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ভুটান বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করতে সম্মত হয়েছে। ভারত ও সৌদি আরব এর পর ভুটান আমাদের ব্যান্ডউইথ নিলো। আশা করি ভারতে রপ্তানি দ্বিগুণ হবে। সৌদি আরব ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে। আশা করছি মালয়েশিয়াতেও আমরা ব্যান্ডউইথ রপ্তানি করতে পারবো।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুটান সরাসরি বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিতে পারবে না। ভারতের ভূ-ভাগ দিয়ে ক্যাবল টেনে নিতে হবে। ভুটান ভারতের সঙ্গে এ ব্যাপারে আলাপ করে বাংলাদেশকে তার চূড়ান্ত অবস্থান জানালে চুক্তি হবে। এরপরই শুরু হবে রফতানি। একইভাবে নেপাল এবং শ্রীলঙ্কাও বাংলাদেশের কাছ থেকে ব্যান্ডউইথ নিতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..