✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২৪ ঘণ্টায় করোনায় আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ১২৫১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৯, | ১৩:৪২:৫৫ |

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ২৫১ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১২১ জন।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৪২টি ল্যাবের মধ্যে ঢাকার মধ্যে ২১টি ও ঢাকার বাইরে ২১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯১টি। পরীক্ষা করা হয়েছে ৮হাজার ৪৪৯টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ১হাজার ২৫১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১২১ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২১ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭০ জন।

নাসিমা সুলতানা আরো বলেন, ২৪ ঘণ্টায় ৪০৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯৩ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..