সর্বশেষ :

তেজগাঁওয়ে রেলেওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২০, | ০৯:৪১:১১ |

রাজধানীর তেজগাঁওয়ে কারওয়ানবাজার সংলগ্ন রেললাইনের পাশের বস্তিতে উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান শুরু হয় এবং এ পর্যন্ত ২০টির বেশি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।

ঘটনাস্থলে দেখা যায়, একটি এক্সাভেটর নিয়ে অভিযানে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেলওয়ের কর্মচারী, রেলপুলিশ ও তেজগাঁও থানা পুলিশ।

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত বছরের ১০ ডিসেম্বর মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে।

পরে ১১ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করেছে।

গত ৬ জানুয়ারি মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। ঢাকাসহ সারাদেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...