✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৪৯৭ পদে কর্মী নেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২২, | ০৯:০৫:৪৬ |

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর।

আবেদন পূরণ ও ফি জমার শুরু হয়েছে সোমবার (১৮ আগস্ট) থেকে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। তবে পরবর্তী সময় এ–সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

পদের নাম ও বেতন স্কেল

১. অফিস সহায়ক

পদসংখ্যা: ৪৯৭

গ্রেড: ২০


বেতন স্কেল: ৮,২৫০- ২০,০১০ টাকা


শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।


বয়সসীমা


১৮ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।


আবেদনের প্রক্রিয়া


আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।


আবেদনপত্রে গুরুত্বপূর্ণ তারিখ


আবেদনপত্র পূরণ ও ফি জমার শুরুর তারিখ: ১৮ আগস্ট ২০২৫, সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।


* আবেদনের বিস্তারিত জানতে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন



শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..