সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

জামিন পাননি সংগ্রাম সম্পাদক আসাদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৩, | ১১:৪৩:০৩ |

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে জামিন দেয়নি হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

ভিডিও কনফারেন্সিংয়ে জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকর মাহবুব হোসেন ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির।

শিশির মনির জানান, আদালত জামিন দেননি। আবেদনটি নিয়ে নিয়মিত বেঞ্চে (ছুটি শেষে আদালত খোলার পর) যেতে বলেছেন।

সংগ্রাম সম্পাদক আসাদকে জামিন দেননি হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ
মানবতা‌বি‌রোধী অপরাধের দা‌য়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে গত বছরের ১২ ডিসেম্বর সংগ্রাম পত্রিকার প্রতিবেদনে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়। ওই সংবাদ প্রকাশের জেরে মোহাম্মদ আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা সংগ্রাম সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
পরদিন তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় জামিন চেয়ে সোমবার হাইকোর্টে আবেদন করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..