✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার করোনায় আক্রান্ত শিক্ষা উপমন্ত্রীর ভাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১১, | ১৯:৩৭:২১ |

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে উপমন্ত্রীর ভগ্নিপতি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, সালেহীন বেশ কিছুদিন ধরে ঢাকায় অবস্থান করেছিলেন। গত বৃহস্পতিবার ঢাকা থেকে ফেরার পর তার জ্বর আসে। পরে নমুনা পরীক্ষার জন্য ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠালে ফলাফল পজিটিভ আসে।

এদিকে জেলা সিভিল সার্জন অফিস ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, রোববার চট্টগ্রামে করোনা ভাইরাস পরীক্ষায় দু’টি ল্যাবে মোট ৭৫ জন নতুন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডিতে ২১৭টি নমুনা পরীক্ষায় ২২ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে (সিভাসু) ৯৭টি নমুনা পরীক্ষায় ৫৩টি পজিটিভ ফলাফল এসেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..