✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান সিসিইউতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৯, | ১৯:২৫:২০ |

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পর্যবেক্ষণে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ। এখন আরও একটু উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তাকে সিএমএইচে নেয়া হয়েছে। সেখানে নেয়ার পর বাবার শারীরিক অবস্থা আগের তুলনায় একটু ভালো আছে। তার অবস্থা এখন স্থিতিশীল।

এর আগে গত ২৭শে এপ্রিল বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় অধ্যাপক আনিসুজ্জামানকে।

সেখানে চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসা নেন তিনি। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতাল বদলের সিদ্ধান্ত নেয়া হয়। এপ্রিলের প্রথম সপ্তাহেও একই ধরণের সমস্যার কারণে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল একবার।

উল্লেখ্য, ২০১৪ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ পেয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। নিজের বর্ণাঢ্য কর্মজীবনে নানা সফলতা পেয়েছেন এ গুণী শিক্ষক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..