✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেশে আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ৭০৯

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৮, | ১৮:৫৫:৩২ |

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৪ জন। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। দুই মাসে কোভিড শনাক্ত হওয়ার পর ভাইরাসটিতে মৃতের সংখ্যা ২শ ছাড়ালো

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৭০৭টি। এর মধ্যে পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৪১টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ৭০৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে মৃতের সংখ্যা হয়েছে ২০৬ জন।
তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ১৯১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ২ হাজার ১০১ জন সুস্থ হয়ে উঠেছেন।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..