সর্বশেষ :
বেলজিয়ামের রোলারকোস্টার যাত্রায় কি পিষ্ট হবে ‘নিখুঁত’ স্পেন? ‘চুক্তির কাগজ ছিঁড়ে আনচেলত্তিকে বিদায় করো’, ক্ষোভ উগরে দিলেন রোমারিও এফবিআইর নজরে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন, আসলে কি ঘটছে? সব চাপ ইংল্যান্ডের ওপর, বললেন হালান্ড দুর্ভাবনার কিছু নেই, বললেন এমবাপ্পে মেসির মুখোমুখি হওয়ার খবরে সুইস তারকা বললেন ‘এখনই অবসর নিতে পারি’ দাবদাহের মধ্যে স্পেনে ভয়াবহ দাবানল, প্রাণ গেল ১২ জনের পিস্তল উপহার দিয়ে ন্যাটো নেতাদের বিপদে ফেললেন এরদোয়ান টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত সত্ত্বেও হরমুজ পাড়ি দিচ্ছে জাহাজ

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত সত্ত্বেও হরমুজ পাড়ি দিচ্ছে জাহাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১০, | ১২:৫৯:৩৩ |

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। তারপরও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তরল গ্যাস (এলএনজি) ও তেলের জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সম্প্রতি পাঁচটি বড় এলএনজি ট্যাঙ্কার এই প্রণালিতে প্রবেশ করেছে। এগুলোর মধ্যে রয়েছে গ্রিসের ‘গ্যাসলগ সাংহাই’ এবং কাতারের ‘আল সামরিয়া’, ‘আল দাফনা’, ‘আল গাত্তারা’ ও ‘আল রাইয়ান’।

জাপানের পরিবহন মন্ত্রী ইয়াসুশি কানেকো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৭ থেকে ৯ জুলাইয়ের মধ্যে জাপানের ২২টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে বেরিয়ে গেছে। এর মধ্যে ৬টি বিশাল তেলের জাহাজও ছিল।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ১০০টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করত। আর চুক্তির পর এখন পর্যন্ত মোট ৫১৩টি জাহাজ এই প্রণালি পার হয়েছে।

তবে এই জলপথ নিয়ে ইরান বেশ কড়া অবস্থানে রয়েছে। ইরানের সাফ কথা, সব জাহাজকে তেহরানের ঠিক করে দেওয়া নির্দিষ্ট পথেই চলতে হবে। ওমানের পথ বা অন্য কোনো পথ ব্যবহার করলে হামলা হতে পারে। এছাড়া এই পথ ব্যবহারের জন্য ইরান এখন জাহাজের কাছ থেকে ফি বা কর নেওয়ার কথাও ভাবছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..