ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, স্কোর ১৬২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৩, | ১২:২০:৫৪ |

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। ১৬২ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। তালিকায় প্রথম ইরাকের বাগদাদ এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা গেছে, দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে থাকা বাগদাদের বায়ুর মানের স্কোর ২০৩, দ্বিতীয় স্থানে থাকা লাহোরের স্কোর ১৯৬। ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো। চতুর্থ স্থানে আছে উগান্ডার কাম্পালা স্কোর ১৬৩।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভাল’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...