✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফরীদির চশমা বিক্রি হলো ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০১, | ১৪:৩৯:১১ |

করোনা ভাইরাসে মোকাবিলায় অর্থ সংগ্রহ করতে নিলামে তোলার পর হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা বিক্রি হয়েছে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায়। হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি চশমাটি কিনে নিয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে হুমায়ুন ফরীদির চশমার নিলামের কার্যক্রম সম্পন্ন হয়। সেসময় অংশ নেন হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম। এছাড়া আরো অংশ নেনে অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিম, ইরেশ যাকের, সাজু খাদেমসহ অনেকে।

নিলামে ফরীদির চশমাটির ভিত্তি মূল্য ধরা হয় ১ লাখ টাকা।

এর আগে ক্রিকেটার সাকিব আল হাসানের একটি ব্যাট নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকা। সংগীতশিল্পী তাহসানের লেখা একটি লিরিক ও অ্যালবাম বিক্রি হয়েছে সাড়ে ৭ লাখ টাকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..