সর্বশেষ :
টুংটাং শব্দে মুখর টাঙ্গাইলের কামারপল্লী মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য কোনো নিরাপদ আশ্রয় থাকবে না, খামেনির হুঁশিয়ারি দুবাইয়ে গাড়ির ধাক্কায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু মার্কিন ড্রোন ভূপাতি করে এফ-৩৫ যুদ্ধবিমানে ইরানের গুলি যুক্তরাষ্ট্রের আপত্তিতে ইরানকে আতিথ্য দেবে মেক্সিকো এক ঘণ্টা বন্ধ থাকার পর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক যানজট নিয়ন্ত্রণে মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় একই প‌রিবা‌রের ৩ জন নিহত পিকআপের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

বলিউডের দাপুটে অভিনেতা ইরফান খানের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৯, | ১২:০৪:৩২ |

বলিউডের দাপুটে অভিনেতা ইরফান খান আর নেই। মাত্র ৫৪ বছর বয়সে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করে নির্মাতা সুজিত সিরকার টুইটারে পোস্ট দিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি হন এ অভিনেতা। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয় তাকে।

প্রথমে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালের ভর্তি হলেও হঠাৎ করে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে(আইসিইউ) রাখা হয়। হাসপাতালে তার স্ত্রী সুতপা শিকদার এবং দুই ছেলেও তার সঙ্গে ছিলেন। কিন্তু বেঁচে ফিরলেন না। হাসপাতাল থেকেই চিরনিদ্রায় শায়িত হলেন এ অভিনেতা।

মাত্র চার দিন আগে ইরফান খানের মা জয়পুরে মারা যান। লকডাউনের কারণে সেখানে পৌঁছতে পারেননি ইরফান। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার জন্যই মায়ের শেষকৃত্যে যেতে পারেননি অভিনেতা। ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন তিনি। তবে ভিডিওকলে মায়ের দাফন কার্যক্রম দেখেছেন দূর থেকে। ক’দিন যেতে না যেতে তিনিও মায়ের কাছে চলে গেলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..