✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এশিয়ান ফুড ফিল্মে সেরা ২৫ ছবির মধ্যে ‘আহা রে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৮, | ১১:৫১:৩৪ |

সম্প্রতি ‘এশিয়ান ফুড ফিল্ম’ ২৫টি ছবিকে সেরা মনোনীত করেছে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে রঞ্জন ঘোষ পরিচালিত এবং কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঢাকার আরেফিন শুভ অভিনীত ভারতীয় বাংলা ছবি ‘আহা রে’।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘আহা রে’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় ছাড়াও প্রযোজনা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

স্বাভাবিকভাবেই ঋতুপর্ণা ভীষণ উচ্ছ্বসিত এই সম্মান পেয়ে। তিনি এই মুহূর্তে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে। সেখান থেকেই মুঠোফোনে বাংলাদেশের দর্শকদের জানালেন খুশির খবরটা, “আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছি। তবু এই ভাল খবরটা শেয়ার করতে চাই দর্শকের সঙ্গে। ‘আহা রে’ যেমন দর্শকের ভাল লেগেছিল, তেমনি বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছিল, পুরস্কার পেয়েছিল। তবে এবার এই সম্মান প্রাপ্তিটা বড় আনন্দের।

এটা আমাদের জন্য ভীষণ গর্বের। পুরো টিমকেই শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে পরিচালককে। খাবার মানুষের জীবনে গুরুত্বপূর্ণ জায়গা, সেই বিষয় নিয়ে নিরীক্ষা করাটা একটু ঝুঁকিপূর্ণ। তবুও এশিয়ার দর্শক ছবিটা পছন্দ করেছেন সেটা তো নিঃসন্দেহে আনন্দের।”

“মানুষের জীবনে খাবারের আলাদা গুরুত্ব রয়েছে। এখন খাবার নিয়ে অনেক সমস্যা। ঠিকমতো খেতে পাচ্ছেন না অনেকে। এই সময় আমরা যেন এতটুকু খাবার নষ্ট না করি। খাবারকে কখনই অবজ্ঞা করা উচিত নয়৷ আমরা যে ঠিকমতো খাবার পাচ্ছি, এটাই অনেক বড় আশীর্বাদ”, তিনি যোগ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..