✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৫-১৬, | ১৩:২১:৪০ |ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ সেশনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে এবার শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) দুপুরে থানা ঘেরাও করে তারা। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
এই কর্মসূচিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছাড়াও ওই ইনস্টিটিউটের শিক্ষকরাও উপস্থিত রয়েছেন। এ সময় তারা ঢাবি ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারাকে শাহবাগ থানার ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন।
এছাড়া সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে ১০-১২ জন জড়িত থাকলেও মাত্র তিনজনকে গ্রেপ্তার করাকে আইওয়াশ দাবি করে সব হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।
জানা গেছে, এ বিষয়ে আলোচনার জন্য কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল থানায় প্রবেশ করেছেন। বাকিরা থানার সামনে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||