✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কত ফলোয়ারে মিলবে ইনস্টাগ্রামে লাইভ করার অনুমতি?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৯, | ০৫:১৭:৩৯ |

বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি।

তবে এবারের আপডেটে অনেকেই খুশি হতে পারেননি। এখনো বুঝতে পারছেন না এতে ব্যবহারকারীরা কতটা উপকৃত হবেন। ইনস্টাগ্রামের নতুন আপডেট অনুযায়ী এখন যে কেউ চাইলেই আর লাইভে আসতে পারবেন না। এজন্য ব্যবহারকারীকে একটি বিশেষ শর্ত মানতে হবে।

আগে যে কেউ চাইলে যখন খুশি ইনস্টাগ্রামে লাইভ করতে পারতেন। তার ফলোয়ার সংখ্যা সেখানে হোক ১ কিংবা ১ লাখ। তবে এখন আপনার ফলোয়ার সংখ্যা যদি ১০০০ এর কম হয় তাহলে আপনি লাইভ করতে পারছেন না। এমনটাই জানা গেছে।

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, আচমকা এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে বেশ কয়েকটি কারণ। বর্তমানে যে কেউ চাইলেই লাইভ করতে পারেন। ফলে সার্ভারে সমস্যা দেখা যায়। যদি লাইভের জন্য শর্ত বেঁধে দেওয়া হয়, তাহলে কিছুটা হলেও কম সংখ্যক মানুষ লাইভ করবেন, তা তা বাকিদের জন্য সুবিধাজনক হবে।

যাদের ফলোয়ার সংখ্যা বেশি, যারা ইনস্টাগ্রাম থেকে উপার্জন করেন অর্থাৎ ইনফ্লুয়েন্সারদের বাড়তি সুবিধা দিতে চাইছে ইনস্টাগ্রাম। অনেকেরই ধারণা, ইনস্টাগ্রামের এই বদলের নেতিবাচক প্রভাব পড়বে। অনেকেই ভুয়া ফলোয়ার তৈরির চেষ্টা করবেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..