✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি মঙ্গলবার থেকে শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-০৯, | ০৯:২৫:৫৯ |

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী মঙ্গলবার সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির আওতায় চলাচল করা সব ধরনের বাসের টিকিট ওই দিন থেকে বিক্রি করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির যুগ্ম সাধারণ সমপাদক শুভঙ্কর ঘোষ রাকেশ এই তথ্য নিশ্চিত করেছেন। সংগঠনটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিককে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

কালোবাজারি ঠেকাতে পুলিশ ও বাস মালিকদের পর্যবেক্ষণ দল মাঠে কাজ করবে।

শুভঙ্কর ঘোষ বলেন, ‘আমাদের সব বাস কম্পানি আগামী ১৩ জুন একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করবে। ওই দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট পাবে যাত্রীরা। একই সঙ্গে অনলাইনেও বাসের টিকিট পাওয়া যাবে।

তিনি বলেন, ‘এবার যেহেতু কোরবানির ঈদ, তাই রাস্তায় উভয় পাশেই গাড়ির চাপ থাকতে পারে। ঘরমুখো গাড়ি যেমন ঢাকা থেকে বের হবে, একইভাবে পশুবাহী ট্রাকও কিন্তু ঢাকায় প্রবেশ করবে। ফলে কোরবানির ঈদে সড়কে চাপ বাড়তে পারে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..