✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

একেক দেশে একেক দিক দিয়ে গাড়ি চলার কারণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৩-০৫, | ০৮:২৪:১৮ |

কোনো দেশে গাড়ি চলে সড়কের ডান পাশ ধরে, আবার কোথাও বাম দিয়ে চালাতে হয়। কোথাও চালক বসেন বাম পাশে, আবার কোনো কোনো দেশে চালকের আসন থাকে ডান পাশে। গাড়ি একই, কিন্তু কেন এমন ভিন্নতা? কেনইবা এমন দুই রকম নীতি– এমন প্রশ্ন অনেকের মাঝেই।

মূলত এই রীতি বা সংস্কৃতি চালুর পেছনে ঐতিহাসিক নানা কারণ রয়েছে। এখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় ৭০ ভাগ দেশে গাড়ি চলে রাস্তার ডান পাশ ধরে। আর যুক্তরাজ্যসহ ৩০ শতাংশ দেশে গাড়ি চালাতে হয় সড়কের বাম পাশ ধরে।

ডান পাশ দিয়ে গাড়ি চালানো ইতিহাস থেকে জানা যায়, মূলত ১৭০০-এর দশকে ওয়াগন ট্রেন বা ছাউনি ঘেরা এক ধরনের লম্বা পণ্যবাহী গাড়ি থেকে এটির শুরু। যেগুলো ৫-৬টি ঘোড়া দিয়ে চালানো হতো।

মানুষ সাধারণত ডানহাতি হয়। আর চালকের ডান দিকে থাকত গাড়িটি। এর মানে চালক রাস্তার মাঝখানে এবং গাড়িটি থাকত ডানদিকে। এরপর যখন হাইওয়ে চালু হলো যুক্তরাষ্ট্রে, তখন ১৭৯৫ সালে নিময় করা হয় সব বাহন ডানদিকে থাকতে হবে।

অন্যদিকে, ১৭৫৬ সালের প্রথম দিকে লেন ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য লন্ডনে নিয়ম প্রণীত হয়। ঐতিহাসিক লে-এর ধারণা, যুক্তরাজ্য বড় আকারের ওয়াগন কম ছিল। তবে ছোট গাড়ি ও ব্যক্তিগত ঘোড়া ব্যবহার হতো। অশ্বারোহীরা কারও সঙ্গে দেখা হলে স্বাগত জানাতে কিংবা প্রয়োজনে লড়াই করতে ডানহাত ব্যবহার করতেন। এতে তারা নিজেদের বাম দিকে রাখতে পছন্দ করতেন। এই অভ্যাসই পরে বাম দিক দিয়ে গাড়ি চালানোর নীতিতে পরিণত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..