✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আরও এক গুপ্তচরকে ফাঁসি দিলো ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৬, | ০৬:২৪:০৬ |

ইসরায়েলের হয়ে ইরানে গুপ্তচরবৃত্তি ও পরমাণু বিজ্ঞানীদের হত্যায় সহায়তা করার অভিযোগে আরও এক গুপ্তচরের ফাঁসি কার্যকর করেছে দেশটি।

বুধবার (৬ আগস্ট) ইরানি বিচার বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

অভিযোগ, ভাদি নামের ওই ব্যক্তি জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় নিহত একজন পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কে শত্রুদের কাছে তথ্য সরবরাহ করেছিল। এছাড়া তিনি ইসরায়েলের হয়ে বিভিন্নভাবে গুপ্তচরবৃত্তি করছিলেন। সব আইনি প্রক্রিয়া মেনেই ওই ব্যক্তির শাস্তি কার্যকর করা হয়েছে বলেই দাবি ইরানি কর্তৃপক্ষের।

ইরানের দাবি, ওই ব্যক্তিকে অনলাইনের মাধ্যমে মোসাদ নিযুক্ত করে। এরপর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সে মোসাদ সদস্যদের সঙ্গে দেখাও করে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..