✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৬৮ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৬, | ০৫:২৬:২১ |

বিশ্বজুড়ে প্রতারণা ও স্ক্যাম প্রতিরোধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। ২০২৫ সালের প্রথমার্ধে ৬৮ লাখের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার তথ্য অনুযায়ী, এসব অ্যাকাউন্টের একটি বড় অংশ দক্ষিণ-পূর্ব এশিয়ায় সক্রিয় সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত ছিল। ওই চক্রগুলো জোরপূর্বক শ্রমিক ব্যবহার করে স্ক্যাম সেন্টার পরিচালনা করছিল বলে অভিযোগ রয়েছে।

স্ক্যাম প্রতিরোধে নতুন সতর্কতামূলক ব্যবস্থা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে কোনো ব্যবহারকারী যদি এমন কোনো গ্রুপে যুক্ত হন, যার অ্যাডমিন তার পরিচিত না হন, তবে হোয়াটসঅ্যাপ তাকে সতর্কবার্তা পাঠাবে।

মেটা জানায়, প্রতারকরা সাধারণত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হাইজ্যাক করে কিংবা ভুয়া বিনিয়োগ স্কিমসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য গ্রুপ চ্যাট তৈরি করে। এসব কর্মকাণ্ড ঠেকাতে হোয়াটসঅ্যাপের স্বয়ংক্রিয় সিস্টেম এবং ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। এজন্য ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..