✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অ্যাপলের এয়ারপড খুঁজল হারানো গাড়ি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১১-২৪, | ০৪:১১:০৫ |

অ্যাপলের এয়ারপড; গাড়িতে গান শোনার জন্য ফোনের সঙ্গে কানেক্ট করে অডিও কল করা যায়। এই যন্ত্রের তেমন কোনো কাজ নেই বলেই সাধারণ মানুষ ভাবে। কিন্তু তা যে আদৌ সত্যি নয় সেটা প্রমাণিত হল এক মার্কিন যুবকের জীবনে। তার হারানো ৫ কোটির ফেরারি গাড়ি খুঁজে দিল ওই আইপডই। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ঘটেছে এমনটাই।

আমেরিকার কানেক্টিকাটের গ্রিনউইচ বেশ নিরিবিলি এক শহর। নিজের ব্র্যান্ড নিউ ২০২৩ মডেলের ফেরারি গাড়িটি পার্ক করার সময় ওই যুবকটি ঘুণাক্ষরেও টের পাননি কী ঘটতে চলেছে! তিনি আর কী করে বুঝবেন দূর থেকে সেদিকে নজর রেখে এক চোর। সেই চোর আচমকাই গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই ওই যুবক বাক্যিহারা হয়ে পড়েন। অথচ দামী গাড়িটি কী করে উদ্ধার করবেন তা ভাবতে গিয়ে দিশেহারা হয়ে যাচ্ছিলেন তিনি।

কিন্তু আচমকাই বিদ্যুৎচমকের মতো তার মাথায় ভেসে আসে সংকেত। মনে পড়ে যায়, সাধের আইপড দুটি রয়ে গিয়েছে গাড়িতে। সঙ্গে সঙ্গে জন্ম নেয় এক আইডিয়া। আসলে অ্যাপলের ‘ফাইন্ড মাই’ ফিচারটি বহুদিন ধরেই ইউজারদের মুগ্ধ করে চলেছে। এই ফিচারই এ যাত্রা বাঁচিয়ে দেয় ওই যুবককে। তিনি সেটি ব্যবহার করেই দেখতে পান গাড়িটির অবস্থান। সেটা থেকে পাঠানো সিগন্যাল পুলিশকে জানাতেই এক গ্যাস স্টেশন থেকে উদ্ধার হয় গাড়িটি। চোর অবশ্য ততক্ষণে পগার পার। তা হোক, ৫ কোটির ফেরারি ফিরে পেয়েই উৎফুল্ল ওই যুবক। অ্যাপল ও আইপডের জয়ধ্বনি এখন তার মুখে।

তবে এই প্রথম এই ফিচার এমন কাণ্ড ঘটাল তা নয়। ডিভাইস যে জীবনদায়ী হতে পারে তা প্রমাণ হয়েছে আগেও। অ্যাপলের এই ধরনের প্রযুক্তির জয়জয়কার হয়ে চলেছে বহুদিন ধরেই। আবারও তা নিজের ‘ক্ষমতা’ জাহির করে চমকে দিল সবাইকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..