✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্মার্টফোনে অ্যাপের আইকন বদলাবেন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৪, | ০৩:৪১:৪৩ |

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেই নিজেদের পছন্দমতো স্মার্টফোনের হোম স্ক্রিন সাজাতে চান। কেউ রঙের সঙ্গে মিলিয়ে থিম পরিবর্তন করেন, কেউবা অ্যাপ আইকনের ডিজাইন বদলে নেন।

স্মার্টফোনে অ্যাপ আইকন পরিবর্তনে জন্য প্রথমেই প্রয়োজন হবে ‘লাঞ্চার’ অ্যাপের। স্যামসাংসহ বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে আইকন পরিবর্তনের অ্যাপ যুক্ত থাকে। ফলে সহজেই ফোনে থাকা অ্যাপের আইকন পরিবর্তন করা যায়। দেখে নেওয়া যাক কীভাবে অ্যান্ড্রয়েড ফোনে আইকন পরিবর্তন করা যায়।

স্মার্টফোনে অ্যাপের আইকন পরিবর্তনের জন্য প্রথমে সেটিংস মেনু থেকে নিচে স্ক্রল করে থিম নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা আইকন অপশন ট্যাপ করে পছন্দের আইকনের নকশা নির্বাচন করতে হবে। এরপর আইকনটি ডাউনলোড করে অ্যাপ্লাই করলেই নতুন অ্যাপ আইকনটি দেখা যাবে।

ফোনে আইকন পরিবর্তনের অ্যাপ না থাকলে গুগল প্লে স্টোরে প্রবেশ করে ‘অ্যাপ আইকন চেঞ্জার’ লিখে সার্চ করতে হবে। এবার ফোনের আইকন পরিবর্তনের বিভিন্ন অ্যাপ দেখা যাবে। যেকোনো অ্যাপ ডাউনলোড করে সহজেই আইকন পরিবর্তন করা যাবে। আপনি চাইলে পিউর আইকন চেঞ্জার অ্যাপটিও ব্যবহার করতে পারেন। অ্যাপটি চালু করে যে অ্যাপের আইকন পরিবর্তন করতে হবে, তা নির্বাচন করতে হবে। এবার পছন্দের আইকনে ট্যাপ করলেই আগের আইকনের পরিবর্তন হয়ে যাবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..