✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান, যান চলাচল বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২১, | ১২:৫৮:৩৩ |

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন।

শাহবাগ মোড়ে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, আজ বিকেল ৫টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরা আসছেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনো সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।’

ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থানের কারণে ইতোমধ্যে শাহবাগ মোড়– সংশ্লিষ্ট সড়কগুলোয় যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..