✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাত্র ১০০ ঘণ্টায় ১১৮ কিলোমিটার মহাসড়ক তৈরি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-২৩, | ১০:৪০:০৩ |

১০০ ঘণ্টায় তৈরি হলো ১১৮ কিলোমিটার মহাসড়ক ছবি: সংগৃহীত
মাত্র ১০০ ঘণ্টা বা চার দিনের মধ্যে তৈরি হলো ১১৮ কিলোমিটার মহাসড়ক! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন কাজ করে দেখিয়েছেন ভারতের গাজিয়াবাদ-আলিগড় এক্সপ্রেসওয়ের কর্মী ও ঠিকাদাররা। অত্যাধুনিক পদ্ধতিতে বিটুমিনাস কংক্রিট বিছিয়ে চোখের নিমেষে তৈরি করে ফেলেছেন মাইলের পর মাইল মসৃণ, চকচকে কালো মহাসড়ক।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এটি ৩৪ নম্বর জাতীয় সড়কের অংশ। গাজিয়াবাদ ও আলিগড়ের মাঝের এই অংশটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এর মাধ্যমে বেশ কিছু শিল্প এলাকা, কৃষি অঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠান সংযুক্ত হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হিসেবেও কাজ করে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কাজের প্রশংসা করে টুইটে বলেছেন, খুব গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক নির্মাণে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এর মাধ্যমে বোঝা গেলো, উন্নত অবকাঠামোর জন্য কাজের গতি ও আধুনিক পদ্ধতি কাজে লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে।

রাস্তাটি নির্মাণের দায়িত্বে ছিল গাজিয়াবাদ আলিগড় এক্সপ্রেসওয়ে প্রাইভেট লিমিটেড, কিউব হাইওয়েজ ট্রাস্টের একটি বিশেষ সংস্থা (এসপিভি) ও ইপিসি ঠিকাদার লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড।

সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..