শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৪, | ১৬:০২:০৬ |

জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমের মধ্যে একটুখানি বৃষ্টি যেন কিছুটা স্বস্তি এনে দিয়েছে নগরবাসীর জীবনে। তবে হুটহাট এই রোদ-বৃষ্টি উপেক্ষা করে অনেকেই আজ শনিবার (২৪ মে) শপিং কিংবা প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে বের হতে চাইছেন। এমন পরিস্থিতিতে অনেক সময়ই দেখা যায়, গন্তব্যে পৌঁছে বুঝতে পারছেন – আজ মার্কেটই বন্ধ! রাজধানীর ব্যস্ত জীবনে এটি একটি অস্বস্তিকর অভিজ্ঞতা। তাই আগেভাগেই জেনে নিন, আজ শনিবার ঢাকার কোন কোন এলাকার দোকানপাট ও শপিং সেন্টার অর্ধদিবস বন্ধ থাকবে।

শনিবার (২৪ মে) রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকবে, তা এক নজরে দেখে নেয়া যাক-

যেসব এলাকার দোকানপাট অর্ধদিবস বন্ধ থাকবে
বাংলাবাজার, শ্যামবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, শাঁখারী বাজার, চাঙ্খারপুল ও লক্ষ্মীবাজার।

যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে
গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন ও ইসলামপুর কাপড়ের দোকান।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...