সর্বশেষ :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং কাওরু মিতোমাকে ছাড়াই জাপানের বিশ্বকাপ দল ঘোষণা যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই : মুশফিক গালফ জায়ান্টসের প্রধান কোচের দায়িত্বে সাইমন ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের

বিশ্বকাপের ম্যাচ দেখতে কাতার যাবেন সাকিব!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১০-১৬, | ১১:৪২:২৭ |

ক্রিকেটার সাকিব আল হাসান ভালোবাসেন ফুটবলও। বাংলাদেশি সুপারস্টারের প্রিয় ফুটবলার কে? অজানা নয় কারোর। ২০২০ সালে এক সাক্ষাৎকারে মেসিভক্ত সাকিব বলেছিলেন, সুযোগ পেলে আর্জেন্টাইন ফুটবল গ্রেটের সঙ্গে চাঁদে যেতে চান তিনি। প্রিয় তারকার সঙ্গে চাঁদ ভ্রমণ করতে না পারলেও, মাঠে বসে তার ফুটবল শৈলী দেখার সুযোগ পাচ্ছেন সাকিব। কাতার বিশ্বকাপে মাঠে বসে আর্জেন্টিনার একটি ম্যাচ দেখবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

১ মাস ৪ দিন পর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। গ্রেটেস্ট শো অন আর্থের ২৯০টি টিকিট এসে পৌঁছেছে বাংলাদেশে। আগামী এক সপ্তাহের মধ্যে যা পৌঁছে যাবে প্রাপকের হাতে। তালিকায় রয়েছে সাকিবের নামও। টাইগার অধিনায়ক কাতার বিশ্বকাপের দু’টি টিকিট পাচ্ছেন।

আগামী ২০শে নভেম্বর শুরু হবে ফিফা ওয়ার্ল্ডকাপ। এর দুদিন বাদে সৌদি আরব ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে আর্জেন্টিনা।

২৬শে নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেসিদের প্রতিপক্ষ মেক্সিকো। সেই ম্যাচেরই দু’টি টিকিট পাচ্ছেন সাকিব।

আর্জেন্টিনা-মেক্সিকোর সেই ম্যাচটি লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কাতারের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম এটি। এই মাঠেই অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপের ফাইনাল।

এদিকে কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বাফুফের তিন কর্তা- সভাপতি কাজী সালাহউদ্দিন, সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। বিশ্বকাপের আমেজ বাংলাদেশের মানুষজনের মাঝে পৌঁছে দিতে পদক্ষেপ নিচ্ছে বসুন্ধরা গ্রুপ। দেশের বিভিন্ন স্থানে ১০টি জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করবে তারা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..