✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শনিবার থেকে উত্তরা-মতিঝিল মেট্রো সকাল-সন্ধ্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-১৮, | ০৯:৫৯:২১ |

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত চলাচল করবে। আগামী শনিবার থেকে ট্রেন চলাচলের নতুন এই সময় কার্যকর হবে।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এম এ এন ছিদ্দিক বলেন, আগামী শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত পিক টাইম নির্ধারণ করা হয়েছে।

এই সময়ে ১০ মিনিট অন্তর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে। এরপর বিকেল ৪টা পর্যন্ত অফ টাইম নির্ধারণ করা হয়েছে। এই সময়ে ১২ মিনিট পরপর স্টেশন থেকে ট্রেন ছাড়বে। নিয়মিত সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকছে।

এম এ এন ছিদ্দিক আরো বলেন, সকাল ৭টা ১০ ও ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে যে দুটি ট্রেন চলবে সেগুলো বিনা বিরতিতে মতিঝিল স্টেশন পর্যন্ত চলবে। সাড়ে ৭টা থেকে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। প্রথম দুটি ট্রেনে শুধু যাদের এমআরটি পাস হয়েছে তাঁরাই যাত্রী হিসেবে উঠতে পারবেন। তবে মতিঝিল স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হবে সকাল সাড়ে ৭টায়।

আবার রাত ৮টায় সর্বশেষ যে ট্রেনটি উত্তরা থেকে ছাড়বে সেটি থামবে ৮টা ৪০ মিনিটে। সেটিও উত্তরার পথে বিশেষ ট্রেন হিসেবে চলবে। তবে শেষ ট্রেনে শুধু এমআরটি পাস ব্যবহারকারীরাই চলতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..