✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩০, | ১১:৫৬:১৫ |

ফরিদপুরের বোয়ালমারীতে বালুবাহী ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত অপর আরোহী মো. সাগর শেখ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেল ৫টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও ট্রাকের চালক পালিয়ে গেছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক হয়ে বালুবোঝাইকৃত ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৫৮৫) বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। ট্রাকটি সাতৈর ইউনিয়নের কাদিরদী কলেজের সামনে পৌচ্ছালে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাঝকান্দিগামী  মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী মারাত্মক আহত হয়।

স্থানীয়রা আহত দুইজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপর আরোহী মো. সাগর শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে বোয়ালমারী থানার অর্ন্তগত জয়নগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের যান চলাচল স্বাভাবিক করেন এবং ট্রাক ও মোটরসাইকেল তাদের হেফাজতে নেন। তবে পুলিশ আসার আগে ট্র‍্যাক চালক পালিয়ে যায় বলে জানা যায়।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অর্ন্তগত জয়নগর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ফয়সাল হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-ফরিদপুর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..