সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

লজ্জায় শেষ পিএসজি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-২০, | ১১:৩৭:২৩ |

লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে আক্রমণে ভীতি ছড়িয়েছিলেন। তবে রেনের রক্ষণের দেয়াল ভাঙতে পারেননি। উল্টো ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ল প্যারিস ক্লাব পিএসজির।

রেনের হয়ে প্রথম গোল করেন কার্ল টোকো একাম্বি। পরে ব্যবধান বাড়ান আহনু কালিমেন্দু।

আর ঘরের মাঠে রোববার লিগ ওয়ানের ম্যাচে দুই অর্ধে দুই গোল হজম করেছে ক্রিস্তফ গালতিয়ের দল।

আসরে প্রথম দেখায় গত জানুয়ারিতে রেনের মাঠের ১-০ গোলে হেরেছিল পিএসজি। এবার হারের ব্যবধানটা হয়েছে দ্বিগুণ।

লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে এখনো বড় ব্যবধানে এগিয়ে পিএসজি। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লঁস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..